ঢাকা
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৪
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে দৌলতপুর ব্র্যাক কার্যালয়ে কৃষকদের স্বাবলম্বী হওয়ার নানামুখী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন। পরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও এডব্লিউডি পাইপ বিতরণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নওরীন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, ব্রাক আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) নাজমুল ইসলাম, কবির ইসলাম, খালেদ মজুমদার, ফজলে রাব্বী, লুৎফর রহমান, আল আমিনসহ অন্যান্য ব্র্যাক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জেলার বিভিন্ন উপজেলায় ২ শতাধিক হতদরিদ্র নারীদের হাঁস-মুরগীর বাচ্চা, মাছের পোনা, পিঁয়াজ সংরক্ষনাগার, ধানের বীজ, সবজির বীজসহ বেশ কিছু কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram