ঢাকা
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

অষ্টগ্রামে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার ও সবজির বীজ বিতরণ

মো. নজরুল ইসলাম, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি প্রসারে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে পাওয়ার টিলার ও বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার ব্র্যাকের আখড়া বাজার শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের টিলাহাটি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী তারা বানুর হাতে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি পাওয়ার টিলার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার। এ সময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নাজমুল হক, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) এনামুল রেজা, শাখা ব্যবস্থাপক গোলাম নূর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাকের সাধারণ গ্রাহকদের মাঝে পারিবারিক পুষ্টি নিশ্চিত ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মৌসুমি শাক-সবজির বীজ বিতরণ করা হয়। বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ও উন্নতমানের বীজের ব্যবহার কৃষকদের উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় এবং আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram