ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৯
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

ইসরায়েল-লেবাননের মধ্যে আবারও কাঠামোগত চুক্তি সই

ইসরায়েল ও লেবাননের মধ্যে আবারও একটি কাঠামোগত চুক্তি সই হয়েছে। শনিবার (২৭ জুন) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর করেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েলের সীমান্ত নিরাপদ করা এই চুক্তির লক্ষ্য। পাশাপাশি এ চুক্তি সফল করতে তৃতীয় আরেকটি পক্ষ কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সামরিক সমন্বয় গ্রুপ গঠনের প্রস্তাব করা হয়। তবে চুক্তির পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ চুক্তিকে ভূমিকার ভূমিকা বলে উল্লেখ করেছেন।

এদিকে, ইসরায়েল এখনো লেবাননের কিছু অংশ দখলে রেখেছে। প্রয়োজনে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে। এ বিষয়ে লেবানন বলছে, এই কাঠামোগত চুক্তির মূল উদ্দেশ্য হলো ইসরায়েলি সেনা প্রত্যাহার। তবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো না। নিরস্ত্রীকরণেও তাদের ব্যাপক আপত্তি রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram