ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৬
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায়

কোনো প্রতিষ্ঠানে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই দায় নিতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুরে শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নকলের রূপ বদলেছে এখন। ধরুন কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলো একজন এসএসসি পরিক্ষার্থী যার বয়স ১৬ বছর, আমরা একজন অপ্রাপ্তবয়স্ককে শাস্তি দিতে পারিনা। নকলটা যে প্রতিষ্ঠানে পাওয়া গেলো ওই প্রতিষ্ঠান প্রধানই তার জন্য দায়ী, তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, শিক্ষার্থীদের ইন-হাউজ কোচিংয়ে অংশগ্রহণ করতে হবে। নকল ও প্রশ্নফাঁস রোধে সারা দেশে একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এসময় তিনি বলেন, কিছু শিক্ষক যারা কিছু হলেই মামলা করেন, যার ফলে শিক্ষাখাতে নেতিবাচক প্রভাব পড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগে এসএসসি পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশে প্রায় এক বছর সময় লাগলেও বর্তমান সরকার সেই সময় কমিয়ে আনছে। তিনি জানান, ২০২৭ সাল থেকে জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা নেওয়া হবে এবং জুলাইয়ের ২০ তারিখের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে।

এছাড়া, মাদ্রাসার শিক্ষার্থীদের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখনকার যুগে এসব অপকর্ম করে পার পাওয়া যাবে না। প্রতিটি জায়গায় এখন খুদে ক্যামেরাম্যান আছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram