ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৪
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

আত্রাইয়ে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদ ধসে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​বিদ্যালয় সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলছিল। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তৃতীয় শ্রেণির কক্ষে সহকারী শিক্ষিকা রিক্তা রানী পাল পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ করেই ছাদের প্লাস্টার ভেঙে শিক্ষার্থীদের ওপর ধসে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা অন্তত ৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

​দুর্ঘটনার পরপরই শিক্ষক, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। এরপর তাদের তাৎক্ষণিকভাবে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

​ভবনটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থায় ছিল। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই আমাদের ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছিল। ক্লাস চলাকালীন ছাদের তলা ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অমৃত কুমার পাল বলেন, ভবনটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থায় ছিল। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই আমাদের ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছিল। ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের তলা ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

​এদিকে দুর্ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ভবনটি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এই অবহেলার খেসারত দিতে হলো নিষ্পাপ শিশুদের। তারা অবিলম্বে এই জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন একটি নিরাপদ ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram