ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

খুলনা-ঢাকা মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫) ওরফে তৈয়েব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) ভোর আনুমানিক ভোর ৬টার দিকে উপজেলার পালেরহাট বাজার সংলগ্ন মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় অপর এক পথচারী আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ও ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। বর্তমানে গাড়িটি মোল্লাহাট হাইওয়ে থানায় রয়েছে। চালক ঘটনার পর পর পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram