ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

বিরামপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মন্ত্রীর বিশেষ উদ্যোগে রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্ডিওলজি বিভাগের জন্য এক্স-রে ফিল্ম বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিরামপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে কার্ডিওলজি বিভাগের রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ধারাবাহিক উদ্যোগ বিরামপুরসহ দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় মন্ত্রীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন আরও বেগবান হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram