ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

কেরানীগঞ্জে ১,২৭৮ গৃহিনী পেলেন ফ্যামেলি কার্ডের ভাতার টাকা

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দুটি ওয়ার্ডে ১,২৭৮ জন গৃহিনীকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে চলতি বছরের জুন মাসের ভাতার টাকা প্রদান করা হয়েছে। ভাতার টাকা পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে মৌলভীবাজার জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ১৯টি ওয়ার্ডের ৯,০৮২ জন গৃহিনীকে ফ্যামেলি কার্ডের তৃতীয় পর্যায়ের ভাতার টাকা আইবাস (iBAS++) সিস্টেমের মাধ্যমে প্রদান করা হয়।

এ সময় তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঘৈর-ঋষিপাড়া, বাঘৈর নগর, আলিয়াপাড়া, কদমপুর ও শাস্তা গ্রামের ৫০৯ জন এবং ঢাকা-২ আসনের রোহিতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাখির চর, পোড়াহাটি ও চর রোহিতপুর গ্রামের ৭৬৯ জন গৃহিনীকে ফ্যামেলি কার্ডের আওতায় ভাতার টাকা প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram