ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩১
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী 'হাজারী গুড়' পেল জিআই স্বীকৃতি

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেল মানিকগঞ্জের হরিরামপুর ইপজেলার ঝিটকা এলাকার ঐতিহ্যবাহী হাজারী গুড়। উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এ গুড় ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। লোভনীয় স্বাদ আর মন মাতানো সুগন্ধে অতুলনীয় হাজারী গুড়ের ঐতিহ্য প্রায় দুইশত বছরের। এর পরিধি এখন বিশ্ব সমাদৃত।

সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এ নিবন্ধন সনদ ইস্যু করা হয়।

জিআই নিবন্ধন সনদে উল্লেখ করা হয়, প্রত্যয়ন করা যাইতেছে যে, ভৌগোলিক নির্দেশক নিবন্ধন বহিতে “জেলা প্রশাসক, মানিকগঞ্জ” এর নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে “মানিকগঞ্জের হাজারী গুড়” পণ্যের জন্য ২০.০২.২০২৪ খ্রিস্টাব্দ হইতে নিবন্ধিত হইয়াছে।

এ স্বীকৃতির ফলে মানিকগঞ্জের হাজারী গুড় বিপণন ও রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি পাবে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও মানিকগঞ্জের হাজারী গুড় নতুন মাত্রা পাবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারিগরদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram