ঢাকা
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৬
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে বিএসএফের পুশইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ ২২৫/৩-আর সীমান্ত পিলার এলাকায় প্রতিপক্ষ ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের-আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন সিভিল মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহল দলের দ্রুত হস্তক্ষেপে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়।

এর আগে গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টাও প্রতিহত করে বিজিবি। পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানিয়েছেন, বিএসএফের পুশইন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

আটককৃতরা হলো, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram