ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৩
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গের একটি এলাকায় গণগুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এই হামলা চালানো হয়। হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছে আসে। এরপর তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার পর সন্দেহভাজনরা একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পুলিশ আরো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে চলমান গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা সেবাও পাঠানো হয়।

বিশ্বে হত্যাকাণ্ডের উচ্চ হারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম।

দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ নিহত হন। বিশেষ করে বস্তি এলাকাগুলোতে গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে। যা অনেক ক্ষেত্রে, গ্যাং সহিংসতা বা ব্যক্তিগত বিরোধের কারণে ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষ মারা যান।

এ ছাড়া গুলিবিদ্ধ অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার উদ্দেশ্য এখনও অজানা এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এর আগে গত বছর জোহানেসবার্গের একটি ট্যাভার্নে গণগুলিবর্ষণে নয়জন নিহত হয়েছিল।

দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পাশাপাশি অন্তত সমসংখ্যক অবৈধ অস্ত্রও থাকতে পারে বলে দক্ষিণ আফ্রিকার গানওনার্স অ্যাসোসিয়েশনের গিডিয়ন জউবার্টের বরাত দিয়ে পরিসংখ্যানে বলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram