ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে যমজ নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সদ্য ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার ঝাওয়াইলের ভেঙ্গুলা বাজার এলাকার শ্মশানঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানিয়েছে, ভেঙ্গুলা বাজার শ্মশানঘাটের পাশের নদীতে সদ্য ভূমিষ্ঠ নবজাতক দুটিকে ভাসতে দেখে স্থানীরা তুলে শ্মশানঘাটে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করে। কীভাবে মরদেহ দুটি এখানে এলো, তা জানা যায়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নবজাতক দুটি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নবজাতকদের পরিচয় উদঘাটনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram