ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৯
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তার অনিয়ম ও ঘুষ বাণিজ্য তদন্তে কমিটি গঠন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা সরকারি খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) নবাবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-ঘুষ বাণিজ্যের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জেলার জলঢাকা সরকারি খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফাকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অধিনস্থ জেলার সকল সরকারি খাদ্য গুদামের টিআই (খাদ্য পরিদর্শক) শাহেদ আলম। তবে এই তদন্ত কমিটিকে কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ও কি-কি বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে সে বিষয়ে বলতে নারাজ কমিটি প্রধান।

এর আগে গত ১৯ মে "দুই কর্মকর্তার লাখ টাকা ঘুষ বাণিজ্যে ক্ষতি দেড় কোটির বেশি"কেঁচো খুড়তে বেরিয়ে এল সাপ!আখের গোছাতে দুই কর্মকর্তার লাখ টাকা ঘুষ বাণিজ্যে সরকারের ক্ষতি দেড় কোটিরও অধিক" শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন ও গত ২২ থেকে ২৩ মে টিসিবির ডিলারদের দিয়ে পঁচা-দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে" শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে জানতে চেয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হককে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। এমনকি খুদেবার্তা পাঠিয়েও কোনো সারা মেলেনি।

তবে তদন্ত কমিটির প্রধান গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের তদন্ত এখনো শেষ হয়নি। প্রয়োজনে আমরা আরো সময় বাড়িয়ে নিব। আমার তো আরো অন্য কাজ আছে। কবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কি-কি বিষয়ে তদন্ত করতে ও কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি কৌশলে তা এড়িয়ে বলেন, কমিটির কাগজটি এই মুহুর্তে আমার কাছে নেই! এ সময় তদন্ত কমিটির একটি কপি চাইলে তিনি তাও দিতে অস্বীকৃতি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram