ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৫
logo
প্রকাশিত : মে ২০, ২০২৬

যুক্তরাজ্যে প্রবাসী কমিউনিটিতে কবীর আহমেদ ভূঁইয়াকে উষ্ণ অভ্যর্থনা

জাহেদুল জাহিদ: যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মোঃ খসরুজ্জামান খসরু’র আন্তরিক আমন্ত্রণে ১৮ মে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া। এসময় খসরুজ্জামান খসরু ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

পরবর্তীতে খসরুজ্জামান খসরুর নতুন উদ্যোগ “ভেন্টি কফি শপ”-এর শুভ উদ্বোধন করেন কবীর আহমেদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, রানা হামিদ, কাজী মামুনসহ যুক্তরাজ্য বিএনপি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, উষ্ণ আতিথেয়তা এবং প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতির এক অনন্য চিত্র। নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও কমিউনিটির উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপস্থিত অতিথিরা আরও মন্তব্য করেন, প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় এ ধরনের মিলনমেলা ও উদ্যোগ ভবিষ্যতে আরও ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram