ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

বাঁশখালীতে জলকদর খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি জহিরুল ইসলাম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকায় জলকদর খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলার খানখানাবাদ, বাহারছড়া ও সাধনপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাল খনন সম্পন্ন হলে উপকূলীয় কয়েক হাজার মানুষ জলাবদ্ধতা ও বন্যাজনিত দুর্ভোগ থেকে স্বস্তি পাবেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মুহাম্মদ রুবেল, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাহারছড়া ইউপির চেয়ারম্যান রেজাউল করিম ইউনূস এবং সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন।

জানা গেছে, খানখানাবাদ পুলিশ ফাঁড়ি পয়েন্ট থেকে খনন কাজের সূচনা করা হয়। দীর্ঘদিন ধরে খালে পলি ও ময়লা জমে নাব্যতা কমে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে অতীতের বন্যা ও জলোচ্ছ্বাসে উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় প্রথম পর্যায়ে জলকদর খালের মোট ২ হাজার ৪০০ মিটার অংশ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মধ্যে সাধনপুর অংশে ৩০০ মিটার, খানখানাবাদ অংশে ১ হাজার ১০০ মিটার এবং বাহারছড়া অংশে ১ হাজার ১০০ মিটার খনন করা হবে। ২০২৫-২৬ অর্থবছরে ৬১ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, সদস্যসচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমবিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা যুব সম্পাদক খোরশেদ আলী চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন, তারেকুল ইসলাম চৌধুরী ও মো. রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram