ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

হাতীবান্ধায় দুই পুলিশকে মারধর করে হাতকড়া নিয়ে পালিয়ে গেলেন মাদক কারবারি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। আহতরা বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। তারা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবব্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে পুলিশ ওই দুই কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram