

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. ইসলাম উদ্দিন (৩২) নামে গ্রেফতারি পরোয়ানভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার বাঘাটিকর গ্রামের আব্দুস শহিদের ছেলে।
এছাড়া এক বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আাদলতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার অন্যরা হলেন- এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইরেশ চক্রবর্তী, আতিকুল ইসলাম, হারই মিয়া, লুলু মিয়া ও আব্দুল মালিক।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেফতার আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

