

আওয়ামী লীগের মতো বর্তমান সরকার জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না বলেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আইন নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২ মে) সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি যদি পতিত স্বৈরাচারের মতোই আচরণ করে তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া যাবে। আইন অমান্য করে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হলে বিএনপি নয়, আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে কেই কোনো কিছু করলে এর দায়িত্ব রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা বাহিনীর। এটা বিএনপির কাজ না।
এ সময় বিএনপির কাউন্সিল যথা সময়ে অনুষ্ঠীত হওয়ার কথাও বলেন তিনি।

