ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫২
logo
প্রকাশিত : মে ২, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার, দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রে নিহত দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের পর নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজ বৃষ্টির ভাইকে ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

আরও পড়ুন: দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি ঘোষণা

উল্লেখ্য, জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে, দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে।

প্রসঙ্গত, লিমন ও বৃষ্টি দুজনই ২৭ বছর বয়সী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram