ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৮
logo
প্রকাশিত : মে ১, ২০২৬

মহেশখালীতে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে) জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশক্রমে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান। অভিযানে অংশ নেন এসআই সাইফুর রহমান, এসআই (নি:) উত্তম কুমার বড়ুয়া, এএসআই হানিফ মিয়া, এএসআই (নি:) আব্দুর রহিম ভূইয়া ও এএসআই (নি:) অমিত ভট্টাচার্য্যসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- মাতারবাড়ী মনহাজীর পাড়া এলাকার মৃত রফিক উদ্দিনের পুত্র মোঃ আজিজুল হক, মহেশখালীর পৌরসভার দক্ষিণ পুটিবিলা, দাসিমাঝির পাড়া এলাকার আব্দুল করিমের পুত্র আরিফুল ইসলাম, একই এলাকার আব্দু শুক্কুরের পুত্র রশিদ উল্লাহ (প্রঃ উল্লাহ), শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার শামশুল আলমের পুত্র হেলাল উদ্দিন, একই এলাকার মৃত পেটান আলীর পুত্র মোক্তার আহমদ, উকিল আহমদের পুত্র গিয়াস উদ্দিন, মৃত মোঃ হোছনের পুত্র নুরুল কবির, শাপলাপুর জামিরছড়ি এলাকার গোলাম হোছাইনের পুত্র গিয়াস উদ্দিন, মনিপুর এলাকার লাল মিয়ার পুত্র নাজিম উদ্দিন (প্রঃ মনিয়া)। এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয় কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকার মৃত ওমর আলীর পুত্র নুরুল কবির (প্রঃ নুর কবির)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩, বৈদেশিক কর্মসংস্থান আইন, পেনাল কোডের বিভিন্ন ধারা এবং সার্টিফিকেট মামলার পরোয়ানা ছিল।

গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram