ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৯
logo
প্রকাশিত : মে ১, ২০২৬

আত্রাইয়ে অটো-ট্রাক সংঘর্ষে এক বৃদ্ধা নিহত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহানারা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকাল অনুমান ১১টা ২০ মিনিটের দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই সীমানায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত জাহানারা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বৃদ্ধা কবিরাজ দেখানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশাযোগে রওনা হন। পথিমধ্যে নওগাঁ-নাটোর মহাসড়কের রানীনগর সংলগ্ন গোনা ব্রিজ পার হয়ে আত্রাই সীমানায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ​দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram