ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার সময় ভোলাহাট উপজেলার ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে মেডিকেল মোড় চৌরাস্তায় এই মানববন্ধন হয়।

গত ২৭ এপ্রিল সোমবার দিবাগত গভীর রাতে ফলিমারি বিলের মধ্যে অবস্থিত হিরো ভাটায় তেল পাচারকালে একটি তেলভর্তি ট্যাংকলরি, ১টি নসিমন, ৪টি ট্রলি ও ২টি চার্জার ভ্যান হাতেনাতে জব্দ করে ভোলাহাট থানা পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, বিএনপি নেতা জোহুরুল হক, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রহমত আলী, ভোলাহাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানা, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, উপজেলার সফল কুষক ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আজিম, যুবদল নেতা জুবায়ের হাসান, মতিউর রহমান, উপজেলা শিবিরের পশ্চিম শাখার সাবেক সাধারণ সম্পাদক বারিউল ইসলাম, উপজেলা পশ্চিম শাখার সভাপতি সালাউদ্দিন আইয়ুবি।

বক্তারা তেলপাচারের সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতরা গ্রেফতার করতে ভোলাহাট থানা পুলিশ ব্যর্থ হন তাহলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, তেল পাচারের ঘটনায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোটভাই সাখাওয়াত হোসেন মজু (৪০) এবং পাম্পের ম্যানেজার হৃদয় (২৬) কে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram