ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা মোঃ হায়দার আলী খন্দকার, জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সমম্পাদক এ্যাডভোকেট আবু হাসিব, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুল ওদুদ ও আইনজীবীসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য নিয়ে জেলার ঐতিহ্যবাহী গম্ভিরা গান পরিবেশন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram