ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৮
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গা স্নান

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কোষারানীগঞ্জ শ্মশান কালি পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দিনব্যাপী এ গঙ্গা স্নান হয়। পাপ মুক্তি ও পূণ্য লাভের আশায় ভোর থেকে শত শত পূণ্যার্থী টাঙ্গন নদীতে পবিত্র স্নানে অংশ গ্রহণ করেন।

পূণ্যার্থীরা জানান, অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নান হাজার হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলা থেকে গঙ্গা স্নান করতে আসেন পূণ্যার্থী। এছাড়াও পূণ্যস্নানের পরে আয়োজন করা হয় মেলা, কালী পূজাসহ প্রায় ৭ ধরনের পূজা ও লীলাকীর্তন। এ উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দূরদূরান্ত থেকে এসে জড়ো হয় সাধু সন্ন্যাসীরা।

এ বিষয়ে কোষারানীগঞ্জ সতির ঘাট শ্মশান কমিটির সভাপতি তপন কুমার বলেন, চৈত্র সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গঙ্গা স্নান গঙ্গ হয়। পাপ মুক্তি ও পূণ্য লাভের আশায় শত শত পূণ্যার্থী এই পবিত্র স্নানে অংশ নেয়। এছাড়াও তর্পন, অন্নপূর্ণা পূজা, শিব পূজা, কালী পূজা, রামলীলাসহ প্রায় ৭ ধরনের পূজা অনুষ্ঠিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram