ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫০
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ আবেদনের শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

এদিকে ঝালকাঠি-১ রাজাপুর-কাঠালিয়া আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঝালকাঠি -১ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে জামায়াত। আবেদনের শুনানি শেষে এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram