ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়া কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বেলা একটার দিকে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেলের সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবু (২৮)-এর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে মোঃ শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) নামে তিনজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram