ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৫
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বামীর গোপানাঙ্গ কাটলেন স্ত্রী

এসআই মল্লিক, ঝিনাইদ: ঝিনাইদহের কোটচাঁদপুরে উজ্জল খান (৪০) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া গ্রামের ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কর্তন করে। বর্তমানে তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উজ্জল খান কোটচাঁদপুর উপজেলা বলাবাড়িয়া গ্রামের আকমল খানের ছেলে ও দুই সন্তানের জনক। অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়না (৩৫) একই গ্রামের সলেমান হোসেনের মেয়ে। এই দম্পতির বড় মেয়ের বিয়ে হয়েছে। এদিকে এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তারকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা বলছেন, স্ত্রী রুবিনা আক্তার পরকিয়ায় লিপ্ত থাকায় স্বামীর সাথে বিবাদের জেরে পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য জরিনা খাতুন জানান, উজ্জল-রুবিনা দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। প্রায়ই তারা ঝগড়া বিবাদে লিপ্ত হতো। এরই জের ধরে গেল রাতে রুবিনা আক্তার ঘুমন্ত অবস্থায় তার স্বামীর গোপনাঙ্গে ধারালো ব্লেড দিয়ে জখম করে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হাসান জানান, এখন রোগী ভালো আছে, আশঙ্কামুক্ত। তবে, উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। ধারালো কিছু দিয়ে পুরুষাঙ্গে পোচ দেওয়ায় ৮টি শেলাই দেওয়া হয়েছে বলে যোগ করেন চিকিৎসক।

কোটছাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়নাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram