ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: "স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব এবং মূল বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সোলাইমান হোসেন মেহেদী। আলোচনা সভায় তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। বর্তমান সময়ে চিকিৎসার নতুন নতুন পদ্ধতি, বিশেষ করে পিআরপি (Platelet-Rich Plasma) থেরাপি সম্পর্কে আলোকপাত করে তিনি বলেন, দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন নিরাময়ে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর।

তিনি আরও বলেন, "আমরা এখন পিআরপি থেরাপির মতো উন্নত চিকিৎসা সেবা দিচ্ছি, যা রোগীর নিজস্ব রক্ত থেকেই তৈরি করা হয়। অনেক সময় দীর্ঘদিনের পুরনো ব্যথা সাধারণ ওষুধে সারতে চায় না, সেসব ক্ষেত্রে এই থেরাপি চমৎকার ফলাফল দিচ্ছে।"

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহ্তারেমা ফাতেমা সানি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram