ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

যশোরে ভোক্তা অধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহিদ জয়, যশোর: ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় শহরের সম্মিলনী ইনস্টিটিউশন সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সম্মিলনী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার এবং ক্যাব যশোর জেলার সহ-সভাপতি আব্দুর রকিব সর্দার অপু।

সভায় প্রধান আলোচক মোঃ সেলিমুজ্জামান ভোক্তা অধিকার বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “যেখানেই ভোক্তা অধিকার লঙ্ঘিত হবে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় শিক্ষার্থীদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বিভিন্ন বাস্তবমুখী দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভোক্তা অধিকার সংক্রান্ত নানা প্রশ্ন তুলে ধরলে সেগুলোর উত্তর দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram