ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৫
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬

মার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান

মার্কিন নৌবাহিনীর রণতরি আব্রাহাম লিংকনকে একেবারে অকেজো করে দিয়েছে ইরান। আর এ ঘটনাকে মার্কিন সামরিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ‘ঐতিহাসিক পরাজয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনকে কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং ইরানের নেতৃত্বে সংঘটিত এই ‘ঐতিহাসিক পরাজয়ের’ পর সেটিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে আবুলফাজল বলেন, দীর্ঘদিন ধরে ভয়ের প্রতীক এবং মুসলিম বিশ্বের সম্পদ শোষণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসা আব্রাহাম লিংকন ইরানের শক্তির কারণে কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

তিনি এ ঘটনাকে মার্কিন সামরিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ‘ঐতিহাসিক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন, যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা না রাখার সতর্কবার্তা দেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একটি ‘কাগুজে বাঘ’ এবং দুর্বল হয়ে পড়া নিজস্ব সামরিক বাহিনীকে রক্ষা করার সক্ষমতাও তাদের নেই।

এ ছাড়াও তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এ সময় মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান যে, তারা যেন ইরান এবং এর জনগণের ওপর আস্থা রাখেন।

তিনি যুক্তরাষ্ট্রের ভণ্ডামির বিরুদ্ধে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের ডাকও দেন।

এর আগে গত ৬ মার্চ ড্রোন হামলা চালায় ইরান। পরে এক বিবৃতিতে ইরান জানায়, হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করার পর তা পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রণতরি আব্রাহাম লিংকন ইরানের সমুদ্রসীমার ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসে। ঠিক ওই সময় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী একযোগে ড্রোন হামলা চালায়। ড্রোনের আঘাতের পর মার্কিন রণতরি এবং এর নিরাপত্তায় নিয়োজিত ডেস্ট্রয়ারগুলো দ্রুত পিছু হঠতে বাধ্য হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram