ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩২
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

দিনাজপুরের বিরামপুরে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ নারী গ্রেফতার

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ মনি ওরফে সাথী নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনাকে ঘিরে উপজেলাজুড়ে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

বিরামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিরামপুর পৌরসভার কেডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনির বিরুদ্ধে মাদক সংক্রান্ত প্রায় ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এর আগে কয়েকদিন পূর্বে একই এলাকা থেকে গেনদি নামের আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়। একই এলাকায় বারবার মাদক কারবারি ধরা পড়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, নারী হচ্ছেন মায়ের জাতি—যাদের স্নেহ ও মমতায় একটি পরিবার গড়ে ওঠে। অথচ সমাজের কিছু নারী যখন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তখন তা শুধু আইনের লঙ্ঘনই নয়; অন্য মায়ের সন্তানদেরও মাদকাসক্তির দিকে ঠেলে দেয়, যা একটি সমাজ ও প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয়দের অভিযোগ, পৌরশহরসহ পুরো উপজেলায় প্রকাশ্যেই কোথাও কোথাও মাদক বিক্রি চলছে। মাঝে মাঝে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার হলেও মাদক পুরোপুরি নির্মূল না হয়ে অনেক সময় শুধু নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে বলে মনে করছেন অনেকে।

তাদের মতে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ জরুরি। কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব।

এদিকে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram