ঢাকা
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

জঙ্গল সলিমপুরে অভিযানে ১৫ জন আটক, অস্ত্র উদ্ধার: ডিআইজি

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টার পর অভিযান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি।

ডিআইজি হাবীব পলাশ বলেন, ‘পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব আর জেলা প্রশাসনের বিরাট একটি অংশ মিলে অভিযান চালাচ্ছি। এবার আমরা সফল হয়েছি বলে মনে করছি। এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, জঙ্গিল সলিমপুরে এখন থেকে পুলিশ ও র‍্যাবের দুইটি ক্যাম্প থাকবে। এছাড়া পরবর্তীতেও পুলিশ যেন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এজন্য বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল জায়গার উপর অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এটা আমরা করতে সক্ষম হয়েছি।

অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘অস্ত্র উদ্ধার হয়েছে। এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা এখন পর্যন্ত কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে আমরা এখনো জানতে পারিনি।’

কতজনকে আটক করা হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের মত আটক করা হয়েছে। কিছু সংখ্যককে আমরা পাইনি। বিভিন্নভাবে হয়ত তারা জেনে যেতে পারে। তল্লাশি চলমান রয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram