ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩১
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

শেখ হাসিনা বিদেশে বসে ক্রমাগত দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

গুমের মত অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা; যা একধরণের ফৌজদারি অপরাধ— এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে 'মায়ের ডাক' চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না।

গুম পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি উল্লেখ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফেরত দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর কোন গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বলেও জানান প্রতিমন্ত্রী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram