ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮
logo
প্রকাশিত : মার্চ ৩, ২০২৬

মির্জাগঞ্জে বাজার মনিটরিংয়ে ইউএনও, ব্যবসায়ীদের জরিমানা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোছাঃ মলিহা খানম।

আজ মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার মহিষকাটা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখে অনিয়মের কারণে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। এ সময় তিনি বাজারে মালামাল, সবজি, মুরগী, ফলের দোকান, ডিমের দোকানসহ বিভিন্ন দোকানের মূল্য তালিকা প্রদর্শন ও অধিক লাভে পণ্য বিক্রি করছে কিনা এবং ক্রয়কৃত পণ্যের রশিদ আছে কিনা তা ঘুরে ঘুরে দেখেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে ও ব্যসায়ীকে সতর্ক করাসহ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন করা আছ কি না ও বেশি দামে বিক্রিসহ কোন ধরনের অনিয়ম দেখলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়ে দেন ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এসময়ে তার সাথে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাকসুদ ও পুলিশের লোকজন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram