ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৪
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৬

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা, বিক্ষোভ

ইরানে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসুর উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। নামাজ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ডাকসু নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ না থাকায় সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে।

হাদিসে এসেছে, মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। যেদিন সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে, সেদিন তারা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, জায়োনিস্টরা ফিলিস্তিনে হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জায়োনিস্ট এবং মার্কিন সাম্রাজ্যবাদীরা মিলে এখন ইরানে হামলা চালাচ্ছে।

তারা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে, ইমাম খামেনিকে হত্যা করে ভেবেছে তাদের আদর্শকে চাপিয়ে রাখবে। কিন্তু আজ প্রতিটি শিশুই খামেনি হতে চায়।’

সমাবেশে আরো বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য আনাস বিন মুনিরসহ অন্যরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram