ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও আসাদুল ইসলাম মুকুলকে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আপনাকে (আহমেদুর রহমান তনু-আসাদুল ইসলাম মুকুল) দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে, আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram