ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা প্রার্থী হতে আগ্রহী, তারা প্রস্তুতি নিন। আমরা শিগগিরই আপনাদের সঙ্গে যোগাযোগ করব।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশনায় ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে জায়গা পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এছাড়া সদস্য হিসেবে আছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। এই কমিটিতে সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ এক্স অফিসিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন ও দায়িত্ব পালন করবেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram