ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা অর্থদন্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিযন্ত্রণে রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হোটেল ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরান বাজারে হোটেল, মুদি দোকান, বেকারি দোকান এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়। এসময় মেঘাই বাজারে সান্ত্বনা হোটেলের মালিককে নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৯ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা এবং জাহাঙ্গীর হোটেল মালিক জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেন।

এসময় হোটেল দুটির পোড়া তৈল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram