ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2026

বাসাইলে পানিতে ডুবে এবং সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে এবং সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার কাশীল ইউনিয়নের নখখোলা এবং শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাহাতৈল এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে। বাসাইল থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, উপজেলার কাশীল ইউনিয়নের নথখোলা দক্ষিণ পাড়ার মৃত গাদু শেখ এর ছেলে মানষীক ভারসাম্যহীন হানিফ আলী (৬৫) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্যরা পরদিন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা শুরু করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন নখখোলা নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। হানিফ আলীর ছেলে জয়নাল আবেদীন এসে মরদেহ তার পিতার বলে সনাক্ত করে পুলিশকে নিশ্চিত করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, এসআই জয়ন্ত মজুমদারের নেতৃত্বে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নদী থেকে উদ্ধার করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরদিকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একই ইউনিয়নের বাহাতৈল নামক এলাকায় চায়না ফ্যক্টরীর সামনে দুপুর সাড়ে ১২টার দিকে মোটরবাইক দুর্ঘটনায় আকাশ (২০) নামের একজনের মৃত্যু হয়। নিহত আকাশ স্থানীয় বিয়ালা গ্রামের অমল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দ্রুতগামী একটি মোটরবাইক ভাতকুড়া বাসাইল রোডের চায়না ফ্যাক্টরীরর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পেছনে থাকা সিএনজি ব্রেক কন্ট্রোল করতে না পেরে তার বাইকের সাথে ধাক্কা লাগে এবং সিএনজিটিও রাস্তায় উল্টে পাশের জমিতে পড়ে যায়। স্থানীয়রা এসে দ্রুত তাদের উদ্ধার করে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। সিএনজি চালক ও যাত্রীরা গুরুত্বর আহত হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, টাঙ্গাইল সদও থানা পোষ্টমর্টেম করেছে।নিহতে পরিবার মামলা করতে চাইলে আমরা আইনগত ব্যবস্থ্যা নেবো।বিনা ময়নাতদন্তে নিতে চাইলের আমাদের কাছে লিখিতভাবে জানালে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সেভাবে ব্যবস্থা নেবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram