ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী সিরাজগঞ্জের কাজিপুরে নিম্ন আয়ের মানুষের জন্যে টিসিবির মাধ্যমে খোলা বাজারে পণ্যসামগ্রী বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

সপ্তাহে একদিন এই পণ্য বিক্রি করা হবে। পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি মসুর ডাল, ১ কেজি খেজুর, ২ লিটার সয়াবিন, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা বুট। প্রতিজন ৫৯০ টাকার বিনিময়ে এই পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলা পরিষদ মাঠে সকাল ১০ টা থেকে ১ টা এবং মেঘাই ঘাট এলাকায় দুপুর ১ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উন্মুক্ত ট্রাক থেকে পণ্য বিক্রয় করা হবে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার পণ্য বিক্রির উদ্বোধন করে বলেন, “নিম্ন আয়ের প্রান্তিক মানুষদেরকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram