ঢাকা
logo
প্রকাশিত : February 10, 2026

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি'র কর্মকর্তা মো: ছোহরাব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: তানজিল হোসেন।
‎
‎সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরো বলেন, উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রে ১৩ জন করে মোট ৫০৭ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বাহিনীর সদস্যরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram