ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিএনপিতে যোগ দিতে এসে নৌকার ইউপি চেয়ারম্যান আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপিতে যোগদান করতে এসে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক নৌকার চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। তিনি শাহপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি জাহাঙ্গীর আলমকে। বুধবার সকালে শাহপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে তিনি এলাকায় এসে বিএনপিতে যোগদানের প্রস্তুতি নেন। এ সময় যৌথবাহিনী তাকে আটক করে।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলম আটক হওয়ার কয়েক ঘণ্টা পর তার বড় ভাই রিপন সরকার কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিম ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। এছাড়া অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একাধিক হামলা, মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram