ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে ছাঁই

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজার তেলের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটছে। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশন।

রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার জাহাজমারা বাজার পশ্চিম পাশে আজাদের তেলের দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পশ্চিম পাশে আজাদের তেলের দোকানে এক ক্রেতার হাতে সিগারেট ছিল। ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়লে মুহূর্তে আগুন লেগে যায়। এরপর আশপাশের ওষুধের ফার্মেসি ও মুদি দোকানসহ ৬/৭ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় একজন আহত হয়েছে বলেও খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানান তারা।

জাহাজমারা হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার এ ঘটনায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারগুলো তেমন বিত্তশালী নয়।

এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল অনেক দূরে। এরপরও আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram