ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শামসুল আরেফিন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে।

গত ৩১ জানুয়ারি শনিবার রাত ৯:৪৫ ঘটিকায় ওয়া: অফি: নিজাম (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনাকালে একজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অদ্য রাত ১১:০০ থেকে ০৩:০০ ঘটিকা পর্যন্ত ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে নাজিরপুর আর্মি ক্যাম্প হতে পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আরও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর হাওলাদার এর পুত্র আল আমিন হাওলাদার (৩৬) ও একই ইউনিয়নের মোঃ মোশারফ শেখ এর পুত্র রাশেদ শেখ (৩০)। এসময় তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ও খাওয়ার উপকরণ পাওয়া যায়। আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অধিকাংশ মাদক ইতোমধ্যেই তারা বিক্রি করে ফেলেছে।

পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram