ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

কুমিল্লায় ধানের শীষের মাইকিং করার সময় বুকের ব্যথায় বিএনপি কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের প্রচারণার অংশ হিসেবে মাইকিং করতে গিয়ে বুকে প্রচন্ড ব্যথা উঠে ইউসুফ ভান্ডারি (৪৬) নামক এক বিএনপি কর্মী মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় মাইকিং করার সময় এ ঘটনা ঘটে। ইউসুফ ভান্ডারি পৌরসভার ফতেপুর পূর্বপাড়া মসজিদ বাড়ির আবুল বাশার ভান্ডারির ছেলে।

জানা যায়, ইউসুফ ভান্ডারি একজন বিএনপি কর্মী। কর্মজীবনে তিনি মাইকিং প্রচারণায় বেশ পারদর্শী ছিলেন। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন থেকে তিনি সিএনজি অটোরিক্সাযোগে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষের মাইকিং করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবারও মাইকিং করছিলেন। বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতাখালী গ্রামে মাইকিং করা অবস্থায় আকস্মিক বুকে প্রচন্ড ব্যথা দেখা দেয়। তাৎক্ষনিক তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্টস্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

লাকসাম পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, আবু ইউসুফ ভান্ডারি দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি দলীয় প্রার্থীর ছবি ও ধানের শীষ মার্কা সম্বলিত টি-শার্ট পড়ে মাইকিং করে বেশ সাড়া জাগিয়েছেন। দলের পক্ষ থেকে তার অসহায় পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমদ জানান, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। আমি এখনই খোঁজ-খবর নিব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram