ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় পূর্ব বিরোধের জেরে মো. রবিউল (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল মির্জানগর গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে নিহত রবিউলের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পূর্বের বিরোধের জেরে বুধবার দুপুরে রবিউলের নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনের এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রবিউল গুরুতর এবং আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রবিউলকে মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram