ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2026

রামগড়ে অগ্নিকান্ডে পুড়েছে স'মিলসহ তিন ব্যবসা প্রতিষ্ঠান

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে অগ্নিকান্ডে পুড়েছে করাত কল (স'মিল) সহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। আজ বুধবার (২৮শে জানুয়ারি) ভোর রাত ৪টায় রামগড় বাজারে অবস্থিত কাজী স'মিল এবং কাজী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রথমে কাজী স'মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত পাশে অবস্থিত কাজী মার্কেটে ছড়িয়ে পড়লে সেবা কম্পিউটার, সততা কম্পিউটারসহ একটি সেলুন দোকান পুড়ে গেছে।

রামগড় ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিশ্বান্তর বড়ুয়া বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে রামগড় বাজারে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এবং বৈদ্যুতিক শর্টসাকিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram