ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2026

খুলনার পাইকগাছায় শিশু সানজিদা নিখোঁজ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নিজ স্কুল সংলগ্ন এলাকা থেকে মোছা: ইফতিয়া সানজিদা (৯) নামে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়েছে। সে পৌরসভার ৫নং ওয়ার্ডের জীবন রহমান রানার মেয়ে ও পৌর সদরের দি রাইজং সান স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে (জিডি) হয়েছে। যার নং-৬৯২।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৪ জানুয়ারী) সকাল আনুমানিক ৮ টার দিকে পাইকগাছা পৌর সভার সরলস্থ দি রাইজিং স্কুল সংলগ্ন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছে।

নিখোঁজ শিশুর দাদা মো. বজলুর রহমান জানান, শিশু সানজিদাকে দ্রুত উদ্ধারের জন্য তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন।

তিনি আরোও বলেন, কেউ শিশুটির সন্ধান কিংবা কোন প্রকার কোন তথ্য পেলে তার ব্যবহৃত ০১৭০৯০৯৩৫৪০ নং মোবাইলে জানানোর জন্য অনুরোধ করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার এসআই (নিরস্ত্র) মো. আছলাম আলী শেখ সাংবাদিকদের জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এদিকে শিশু সাজিদা নিখোঁজের ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাকে উদ্ধারের জন্য তারা স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram