ঢাকা
logo
প্রকাশিত : December 31, 2025

টাঙ্গাইলে ভিন্ন পরিচয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা

টাঙ্গাইল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ ও ৬ আসনে তিন আওয়ামী লীগ নেতা ভিন্ন পরিচয়ে অংশ নিচ্ছেন। তারা সোমবার সংশ্লিষ্ট দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ওই নেতারা হলেন- টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের তারেক শামস খান হিমু ও ব্যারিস্টার আশরাফুল ইসলাম এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে এডভোকেট ইলিয়াস হোসেন মনি।

দাখিল করা মনোনয়নপত্র থেকে বুধবার এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

জানা যায়, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের তারেক শামস খান হিমু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আওয়ামী লীগের এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টি (জেপি’র) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারেক শামস খান হিমু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তিনি নাগরপুর উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া গ্রামের মৃত হুমায়ুন হোসেন খানের ছেলে। এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

মুহাম্মদ আশরাফুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি টাঙ্গাইল-৬ আসনের দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামের মুহাম্মদ মজনু মিয়ার ছেলে। তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, আমি যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। নির্বাচন আমি আগেই করে ফেলেছি। এখন অনেকটা ফ্রি সময় কাটাচ্ছি। আমি মা-খালা, বোন-ভাবিদের কাছে গিয়েছি। তাদের সমস্যার কথা শুনেছি। তাদের সমস্যা সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করবো। আমি তাদের কাছ থেকেই স্বাক্ষর নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার মনোনয়নের সাথে ৪ হাজার ৯০১ জনের স্বাক্ষর নিয়ে জমা দিয়েছি। এক শতাংশ ভোটারের মধ্যে ৯০ ভাগই মহিলা। আমি ২০১৮ সালে মনোনয়ন চেয়েছিলাম পাইনি। ২০২৪ সালে মনোনয়ন চাইনি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেছি। এবারও তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। নারী-পুরুষের ভালোবাসার ভোটই আমাকে বিজয়ী করবে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এডভোকেট মুহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা ছিলেন। তিনি ১৩ নভেম্বর জাতীয় পার্টিতে যোগদান করেন।
টাঙ্গাইল বার সমিতিতে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদে একবার কার্যকরি সদস্য ও পরবর্তীতে যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলিয়াস হোনেস মনি ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে।

এ ব্যাপারে ইলিয়াস হোসেন মনি বলেন, আমি আওয়ামী লীগে সক্রিয় বা পদবীধারী নেতা ছিলাম না। তবে টাঙ্গাইল বারে সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram