ঢাকা
logo
প্রকাশিত : December 30, 2025

সাতকানিয়ায় পানি ভরা গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গাড়ি এবং গ্যাস জব্দ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজারে পানি ভরা গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাকে করে বসুন্ধরা ও টোটাল গ্যাসের নাম ব্যবহার করে প্রায় শতাধিক গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বাজারে আসে একটি চক্র। কম দামে গ্যাস বিক্রির প্রস্তাব দিলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে কয়েকটি সিলিন্ডার খুলে পরীক্ষা করে দেখা যায়, ১২ কেজি ওজনের সিলিন্ডারের ভেতরে প্রায় ৫ থেকে ৬ কেজি পানি রয়েছে।

এ সময় ব্যবসায়ীরা প্রতারণাকারীদের আটক করতে গেলে তিনজন পালিয়ে যায়। তবে মিনি ট্রাকের চালক নুরুল আলমকে আটক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারে পানি ভরার অভিযোগ শোনা গেলেও এবার তা হাতেনাতে ধরা পড়েছে। এতে সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram